ঢাকাTuesday , 29 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় স্বর্ণের দোকানে ডাকাতি

Link Copied!

খুলনায় দিনে-দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মশ্বেরপাশা কালিবাড়ী বাজারে এ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে পুলিশ এ ঘটনায় নাজিমুদ্দিন নামে একজনকে আটক করেছে। সূত্র জানায় , দুপুর ১ টার দিকে ৪ জন ব্যক্তি একটি মাইক্রোযোগে মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারে প্রবেশ করে। এ সময়ে তারা ওই বাজারের দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। তারা দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ ২ লাখ ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোবাসের পিছু নেয়। ঘটনাস্থল থেকে ৩ জন পালিয়ে গেলেও ডাকাতিতে অংশ নেওয়া একব্যক্তি ও মাইক্রোবাস ফুলতলা থেকে জব্দ করে পুলিশ। ডাকাতির সময়ে তারা কালিবাড়ি বাজারে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় বলেও জানা যায়। দত্ত জুয়েলার্সের মালিক জানায় , দুপুর ১ টা ১০ মিনিটে ৪ জন ব্যক্তি তার সোনার দোকানে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও হাতে পিস্তল এবং চা পাতি ছিল। দোকানে ডাকাতরা ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙ্গে ৫ ভরি সোনা ও ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে যায়।