ঢাকাTuesday , 29 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পুলিশ কনস্টেবল পদে ২৬ জনের বিপরীতে মাঠে দাঁড়িয়েছেন ২৭শ ৩৪ জন

Link Copied!

‘চাকরি নয়, সেবা’এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক যাচাই বাছাই পর্ব শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে এই যাচাই বাছাই পর্ব শুরু হয়। জয়পুরহাটের পুলিশ সুপার আবদুল ওয়াহাব সাংবাদিকদের বলেন, এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। তিনি বলেন , কেউ যেন দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকলকে দালাল, প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, কোন প্রার্থী যদি আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকে তাহলে তার প্রার্থীতা তাৎক্ষণিক বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার জন্য জনগণকে অনুরোধ যাচ্ছে। এবার জেলায় ২৬ জনের বিপরীতে মাঠে দাঁড়িয়েছেন ২৭শ ৩৪ জন৷