ঢাকাMonday , 28 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলিয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালেখার বেড় মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আগবর হোসেনের আয়োজনে এই ফুটবল খেলায় মিয়াপাড়া বালুরমাঠ যুব সংঘ বনাম ব্রাদার্স স্পোর্টিং ক্লাব দিগরাজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় মিয়াপাড়া বালুরমাঠ যুব সংঘকে ট্রাইবেকারে ব্রাদার্স স্পোর্টিং ক্লাব দিগরাজ ৩-২ গোলে পরাজিত করে। এর আগে ফুটবল খেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। মাদক ছেড়ে খেলাধুলার দিকে অগ্রসর হতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ফকির তৌহিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান তুহিন, রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, কুদরত এলাহী প্রমূখ। উক্ত খেলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বেশ কিছু সাবেক খেলোয়াড় অংশ গ্রহণ করেন। খেলা দেখতে মাঠে বিপুল পরিমাণ দর্শক সমাগম ঘটে।