ঢাকাMonday , 28 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বেশরগাতী সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউট ভবনের উদ্বোধন

Link Copied!

বাগেরহাটে বেশরগাতী সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউটের নব নির্মিত ভবন ও ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের বেশরগাতী এলাকায় ‘লতিফ মাষ্টার ফাউন্ডেশন’ এর উদ্যোগে নব নির্মিত বিএসটিআই ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। ড. মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিপিএ মোঃ রফিকুল ইসলাম জগলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিঃ এটি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলি, মাহবুবুর রহমান টুটুল, সুজন মোল্লা, আসাফুউদ্দৌলা জুয়েল, জাহিদুল ইসলাম শান্ত, আইয়ুব আলী মোল্লা বাবু, এডভোকেট সাজ্জাদ হোসেন, শরীফ মোস্তফা জামান লিটু, বেগ শামীম হাসান, সরদার জাহিদ হোসেন, ইমরান খান সবুজ, আলী সাদ্দাম দ্বীপ, সরদার নাসির উদ্দিন লনি প্রমূখ নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট জন, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ এবং বেশরগাতি স্বপ্ননীড় বৃদ্ধ নিবাস ও এতিমখানা, পাঠাগার, রকেট স্পোর্ষ্টিং ক্লাব, লতিফ মাস্টার জামে মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যসহ স্থানীয় হাজার হাজার জনতা। ২৮, ২৯ ও ৩০ অক্টোবর ৩ দিন একই স্হানে গরীব, অসহায় দুঃস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে বলে জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিপিএ রফিকুল ইসলাম জগলু।