ঢাকাMonday , 28 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

Link Copied!

নাগেশ্বরীর হাসনাবাদ ইউপির চিন্তারখামার গ্রামের হরিদাস চন্দ্র দাসের পুত্র সাধন চন্দ্র দাস তার দোকানঘর ও জমি বিক্রির কথা বলে বেতবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে তাজুল ইসলামের নিকট ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলের হাট বাজারে ২টি দোকান ঘর ও জমি সাধন চন্দ্র দাস বিক্রয় করতে চাইলে আলোচনা সাপেক্ষে ক্রেতা তাজুল ইসলাম স্থানীয় লোকজনের সামনে সাধন চন্দ্র দাসকে ১৩ লাখ টাকা দেন তাজুল। কিন্তু টাকা দেয়ার দীর্ঘ ২ বছর অতিবাহিত হলেও সাধন চন্দ্র জমি রেজিস্ট্রি না করে দিয়েই গোপনে অন্যত্র জমি বিক্রি করে। এদিকে তাজুল ইসলাম তার পাওনা টাকা সাধন চন্দ্র দাসের নিকট ফেরত চাইলে তিনি বিভিন্নভাবে তালবাহানা করে আসছে। পরে স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকে সাধন চন্দ্র দাস টাকা ফেরত না দিয়ে অগ্রণী ব্যাংক ভিতরবন্দ শাখার একটি চেক তাজুল ইসলামকে প্রদান করে। ভুক্তভোগী তাজুল পরদিন অগ্রণী ব্যাংক ভিতরবন্দ শাখায় টাকা তুলতে গিয়ে জানতে পারে চেকের স্বাক্ষর ভুয়া এবং তার ব্যাংক একাউন্টে টাকা নেই। পরে ভুক্তভোগী তাজুল আদালতের দ্বারস্থ হলেও এখনো বহাল তবিয়তে সাধন চন্দ্র দাস। অভিযুক্ত সাধন চন্দ্র দাস ১৩ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার সময় মতো আমি তাজুল ইসলামকে টাকা দিবো। ভুক্তভোগী তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার অনেক কষ্টের টাকা সাধন চন্দ্র দাস ফেরত দিচ্ছেন না। তিনি ব্যাংকের চেক জালিয়াতি করেন যা বড় ধরনের একটা অপরাধ। প্রশাসনের কাছে আমার অনুরোধ সত্যতা যাচাই করে আমার টাকা ফেরতের ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকবো।