ঢাকাMonday , 28 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জামায়াতে ইসলামীর গণসমাবেশ

Link Copied!

পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পিরোজপুর জেলা শহরে টাউন ক্লাব মাঠে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন-সদস্য কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য জামায়াতে ইসলামী বাংলাদেশ-এ কে এম ফখরুদ্দিন খান রাযী। চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর-শামীম বিন সাইদী। ভাইস চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর-মাসুদ সাইদী।নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-আব্দুর রব। সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হকসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তৃতাকালে তারা বলেন, ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগ, যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে এই সরকারের সময়ই। আওয়ামী লীগ সরকারের সময় যে সমস্ত অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ঘুম, খুন জুলুম হয়েছে তার বিচার করতে হবে। এই বাংলার মাটিতে শেখ হাসিনাকে ভারত নিয়ে এনে তার সকল অন্যায়ের বিচার করতে হবে।অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ ভোট দিতে পারেননি। আমার ভোট আমি দিবো, যোগ্য লোককে ভোট দিবো।এদেশে আমরা দুঃশাসন চাই না, সকলের শান্তি চাই। দেশের শান্তি চাই। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ।