ঢাকাMonday , 28 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Link Copied!

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার প্রসঙ্গে তার ছোট বোন গোলফা মনি ফেসবুক পোস্টে লিখেন৷ স্বাধীন স্বাধীন বলছেন কিসের দেশ স্বাধীন যে স্বাধীন দেশে মানুষ নিরাপদ নয়। আমার বড় ভাই জয়পুরহাট জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক। দল ক্ষমতায় থাকতেও তিনি এবং তার সহধর্মিণীকে ষড়যন্ত্রমূলক মামলায় জেলের ঘানি টানতে হয়েছে। আর আজ তো দল ক্ষমতায় নেই, ষড়যন্ত্র যেন আরও চরমে! গত রাত ১.৩০মিঃ অবসর চৌধুরী গ্রেফতার৷ আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর ভাইকে তার নিজ বাস ভবন থেকে অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়। আমি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে মুক্তির দাবি জানাই। রোববার (২৮অক্টোবর) রাত পৌনে একটার দিকে জেলা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর পার্ট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি এলাকায় বসবাস করেন। থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর থানা এলাকায় গুলিতে মারা যান মেহেদী নামে এক অটোচালক। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও আক্কেলপুর থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। রোববার গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ২৮ অক্টোবর তাকে আদালতে পাঠানো হয়েছে৷