ঢাকাSunday , 27 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ১০ টাকায় তিন রকমের সবজি বীজ বিক্রি

Link Copied!

নিজ আঙিনায় করবো চাষ, সবজি খাবো বারো মাস’ স্লোগানে বিভিন্ন রকম শাক সবজি বীজ মাত্র ১০ টাকায় বিক্রির অভিনব উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন ও শিশুদের জন্য ফাউন্ডেশন। শনিনার দিনব্যাপী টাঙ্গাইল জেলা সদর বস্তি এলাকায় সবজি বীজ বিক্রি করেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সাধারণ মানুষকে সবজি চাষে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলেন আয়োজকরা। জানা যায়, সবজি বীজ বিক্রির এ উদ্যোগে লাউ, কুমড়া, শিম, টমেটো, মরিচ, মূলা, করলা, বরবটি, শশা, লাল শাক, পালং শাক, পুই শাকসহ প্রায় ১৫ রকমের শাক সবজি বীজ বিক্রি হয়েছে। একজন ক্রেতা তিন রকমের শাক সবজি বীজ ক্রয় করতে পেরেছেন মাত্র ১০ টাকায়। সংগঠনের সমন্বয়কারী আরিফা জামান জানান, নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষের কাছে সবজি বীজ পৌঁছে দিতেই এমন উদ্যোগের আয়োজন। যাদের জমি নেই তারা বারান্দা বা ছাদে খুব অল্প জায়গায় যেন সবজি চাষ করতে পারেন সেজন্য হাইব্রীড বীজও বিক্রি করছেন তারা। ক্রেতা স্বর্ণা বেগম বলেন, ঘরের সাথে ছোট্ট একটু জায়গায় সবজি চাষ করবেন তিনি। এজন্য মাত্র ১০ টাকায় তিন রকমের সবজি বীজ ক্রয় করেছেন। শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, বর্তমানে সবজির বাজারমূল্য ক্রয় ক্ষমতার বাইরে। মধ্যবিত্ত পরিবারের পক্ষে নিয়মিত সবজি ক্রয় করা সম্ভব হচ্ছে না। এজন্যই আজ স্বল্প মূল্যে সবজি বীজ সংগ্রহ করলাম। এখন থেকে বাসায়ই চাষ করবো। সংগঠনের সমন্বয়কারী রকিবুল হাসান রায়হান জানান, আগামীতে টাঙ্গাইলের বিভিন্ন গ্রামে এ উদ্যোগ অব্যাহত থাকবে। নিজেদের সবজি নিজেরা চাষ করে যেন নিরামিষের চাহিদা পূরণ করতে পারে এবং প্রতিবেশিদেরও সবজি উপহার দিতে পারে। ১০ টাকায় সবজি বীজ বিক্রির উদ্যোক্তা ও সংগঠনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ জানান, বাজারে সবজির দাম বেশি হওয়ায় অনেক মানুষ সবজি কিনতে পারছেন না। সবজির দাম মানুষের নাগালে আনতে এবং নিজ আঙিনায় সবজি চাষে উদ্বুদ্ধ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। প্রতিটি বীজের প্যাকেটে ভর্তুকি দিয়ে আজ প্রায় দুই শতাধিক ক্রেতার নিকট সবজি বীজ বিক্রি করা হয়েছে।