ঢাকাSunday , 27 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Link Copied!

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও সিভিল সার্জন ডাঃ জালাল আহমেদের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তাদের আগামী ৭২ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানানো হয়। পদত্যাগ না করলে আরো বড় কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে বলে জানান বক্তারা। এর আগে গত বৃহস্পতিবার সকালে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচী উদ্ধোধনি অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ জালাল আহমেদ আওয়ামী লীগের দলীয় শ্লোগান “জয় বাংলা’’ দিয়ে অনুষ্ঠান উদ্ধোধন করেন। এর পর থেকে ফুসে উঠে বাগেরহাট জেলা বিএনপিসহ বিক্ষুদ্ধ জনতা। ঐ দিন সন্ধ্যায় তার প্রত্যাহার দাবীতে ঝাড়ু– মিছিল ও প্রতিবাদ সভা করে রবিবার পর্যন্ত সময় বেধে দেন বিক্ষুদ্ধ জনতা। এ সময় বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা এ্যাড মোশাররফ হোসেন মন্টু, সৈয়দ নাসির আহমেদ মালেক, ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মাহাবুবুর রহমান টুটুল, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নার্গিস আক্তার ইভা, আলী সাদ্দাম দ্বীপ, মনিরুজ্জামান মান্না, ওমর আলী মুন্নাসহ জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।