ঢাকাSunday , 27 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার বটিয়াঘাটায় যৌথ অভিযানে অস্ত্রসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

খুলনার বটিয়াঘাটায় যৌথ অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ ও দেশীয় অস্ত্রসহ ২ জন মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখ রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতা সাহেদ হোসেন ও তার সহযোগী ফুজ্জাত আলীকে আটক করে। উক্ত অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাক ও আইডি কার্ডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তারা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।