ঢাকাThursday , 24 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জয় বাংলা শ্লোগান দিয়ে ক্যান্সার টিকার ক্যাম্পেইন শুরু

Link Copied!

“জয় বাংলা”শ্লোগান দিয়ে ক্যান্সার টিকার ক্যাম্পেইন শুরু করলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন শুরুর উদ্বোধনের আগে এই স্লোগানটি দেন। তার দেওয়া জয় বাংলা স্লোগানটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাগেরহাটের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী ডা. ইসরাত জাহান, জেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুল জামান প্রমুখ। ক্যান্সার টিকার ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তারা জানান, ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীরকে এই টিকা দেওয়া হবে। এই অনুষ্ঠানের বক্ততায় বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন “জয় বাংলা” শ্লোগান দিয়ে ক্যান্সার টিকার ক্যাম্পেইন উদ্বোধন করেন।