ঢাকাThursday , 24 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান

Link Copied!

টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্য বৃদ্ধি রোধ, পণ্যের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয় হতে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে পৌর শহরের পার্ক বাজারের পাইকারী ও খুচরা দোকানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাফিসা আক্তার। অভিযানে কয়েকটি দোকানের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রী এবং পণ্য বিক্রির মূল্যে তালিকা টানানো না থাকার অপরাধে আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি দোকানের মালিকদের সর্তক করা হয়। অভিযানে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ও বিশেষ টাস্ক ফোর্সের সদস্য সচিব শাহীনুর আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার আসিফ আল জিনাত, মোহাইমিনুল ইসলাম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক বিশেষ টাস্ক ফোর্সের সদস্য আবু জুবায়ের উজ্জ্বল ও বিশেষ টাস্কফোসের সদস্য ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।