ঢাকাWednesday , 23 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

Link Copied!

৩২ বছরের বৈষম্য অবসান কল্পে অনার্স-মাস্টার্স শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচীতে শিক্ষকদের উপর পুলিশের আতর্কিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে শিক্ষকরা। ২৩ অক্টোবর বুধবার সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহাতাবুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স কাের্সে শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি করতে হবে। এছাড়াও গত ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচী পালনের সময় যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।