ঢাকাWednesday , 23 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানিতে ডুবে আলোচিত সেফুদার বড় ভাইয়ের মৃত্যু

Link Copied!

পানিতে ডুবে আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার ওরফে সামুদা (৯০) মারা গেছেন। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের করের বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেন। নিহতের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সম্ভবত তিনি অজু করতে বাড়ির পুকুরের ঘাটলায় যান। সেই সময় তিনি পানিতে পড়ে যান। আজ সকাল ১০টার বাড়ির নারীরা তার লাশ পুকুরে ভেসে থাকতে দেখে চিৎকার দেন। স্থানীয় শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মজুমদার বলেন, তাকে (শামছুল হুদা মজুমদার) মঙ্গলবার দিনের বেলায় আমাদের বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। তিনি প্রধান শিক্ষক হিসেবে চাকরি থেকে অবসরগ্রহণ করেন। স্থানীয়রা জানান, শামসুল হুদা মজুমদাররা ৭ ভাই ও ৩ বোন। তাদের এক ভাই অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসকারী আলোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক। এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, তার মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই।