ঢাকাTuesday , 22 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস

Link Copied!

” ছাত্র জনতার অঙ্গীকার” নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিবাদ্যে পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পিরোজপুর কালেক্টরেট স্কুলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিসি রিয়াজ মাহমুদ, পিরোজপুর জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার, পিরোজপুর ট্রাফিক বিভাগের টি আই সাইফুর রহমান চৌধুরী, ট্রাফিক সার্জেন শায়লা শারমিন, টিটিসি ইক্সট্রাক্টর মো মাসুদ রানা সহ অন্যরা। এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।