ঢাকাTuesday , 22 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ ফেনসিডিলসহ আটক ৩

Link Copied!

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো- মোঃ সাইমন, মোঃ ওমর ফারুক, মোঃ সাব্বির হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারীভাবে মাদক বিক্রির কাজে জড়িত। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি মোঃ সাইমনের বিরুদ্ধে কুমিল্লার মনোহরগঞ্জ থানায় ৩টি মামলা বিচারাধীন রয়েছে।