ঢাকাTuesday , 22 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে বন আইনে মামলা গ্রেপ্তার ১

Link Copied!

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া গ্রামের একজনকে বন বিভাগের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১অক্টোবর) পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে পুলিশের একটি দল শাহ আলমকে গ্রেপ্তার করে। মামলার ওয়ারেন্টয়ভুক্ত আসামি গজারিয়া ইউনিয়নের কালিয়ান পূর্ব পাড়া আবুল হাসেমের ছেলে শাহ আলম মিয়া (৪২) একজন মুদি দোকানদার। ভুক্তভোগীর পরিবার জানায়, শাহ আলম কোন দিন বন আইন পরিপন্থী কাজ করেনি। তারপরও কি ভাবে শাহ আলমের বিরুদ্ধে মামলা হলো বুঝে ওঠতে পারছি না। শাহআলমকে গ্রেপ্তার করা এসআই মোশারফ হোসেন জানান, সিআর মামলায় বন আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ একজনকে বন আইনে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।