ঢাকাTuesday , 22 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মতবিনিময়

Link Copied!

পিরোজপুরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে সোমবার (২১ অক্টোবর) মতবিনিময় করেন সোলজার বোর্ড বরিশাল অঞ্চলের সচিব মেজর মোঃ আবুল কালাম আজাদ। তিনি পিরোজপুরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সকলের সাথে মতবিনিময় করেন। অবসরপ্রাপ্ত সশস্র বাহিনীর সদস্যদের জন্য সেনা বাহিনীর প্রধানের গৃহিত বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সকলকে অবহিত করেন এবং অবসরপ্রাপ্ত সশস্র বাহিনীর সকল সদস্যদের সমস্যা শোনেন ও পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠান সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজনের জন্য অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ হাবিবুর রহমান।