ঢাকাTuesday , 22 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহিদ সাগর হত্যাকারীদের গ্রেফতার-ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

Link Copied!

ময়মনসিংহে গণআন্দোলনে শহিদ সাগর হত্যাকারী খুনি হাসিনা ও সাবেক এমপি মোহিত উর রহমান শান্তসহ সব হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মিছিল করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আসে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করে তারা। এ সময় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শিব্বির আহমেদ বুলু, জেলা কৃষক দলের সভাপতি লিটন আকন্দ, যুবদল নেতা মাসুদুল হক মাসুদসহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।