ঢাকাMonday , 21 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা করলো গণঅধিকার পরিষদ

Link Copied!

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী মো. ইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে গণঅধিকার পরিষদ। সোমবার বিকেলে গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এ সহায়তা করা হয়। এর আগে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ^াস দেন নূরুল হক ওরফে ভিপি নূর। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক ওরফে ভিপি নূর, উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নিহত ইমনের ছোট ভাই সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয় কলেজ ছাত্র ইমন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এতে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইমন গোপালপুর উপজেলার নলীন নইমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ভূঞাপুরের অলোয়া মনিরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়।