ঢাকাMonday , 21 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে ধর্ষণের চেষ্টায় মামলা

Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে পৃথক দুইটি ধর্ষন ও ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ধর্ষক সুমন শিকদার ও ছত্তার মিয়া নামের ২ জনকে আটক করেছেন। এ ঘটনায় বরিবার রাতে থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সুমন শিকদার উপজেলা সদরের শহীদ জিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের জেষ্ঠ্য সদস্য বলে নিশ্চিত করেছেন ওই কলেজ ছাত্রদলের আহবায়ক মো. ফাইজুল ইসলাম ফয়েজ। জানা গেছে, উপজেলার দক্ষিণ চিথলিয়া গ্রামের আফতার শিকদারের ছেলে ও ছাত্রদল নেতা সুমন শিকদার (২২) গত রবিবার দুপুরে তার সহপাঠী নাজিরপুর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে উপজেলার বাঘাজোড়ার বাড়িতে যায়। সেখানে কেউ না থাকার সুযোগে তাকে বিয়ের প্রলোভন দিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ওই ছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এ ছাড়া একই দিন উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের আমতলা গ্রামের আবাসনে ছত্তার মিয়া (৪৫) কর্তৃক ৯ বছরের এক প্রতিবন্ধীকে জোর করে ধর্ষনের চেষ্টার অভিযোগে আটক করা হয়। অভিযুক্ত ছাত্তার বাগেরহাট জেলার বউলপুর উপজেলরা মৃত ওয়াজেদ আলীর ছেলে। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ বলেন, পৃথক দুই ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।