ঢাকাMonday , 21 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

টাঙ্গাইলের গোপালপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শাখারিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শাখারিয়া গ্রামের মো. মনিরুজ্জামানের স্ত্রী নুরজাহান খাতুন(৪৮) ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মো. লাল খানের ছেলে রোকনুজ্জামান রোকন খান(৩০)। এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, চলমান মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ)পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪শ’ পিস ইয়াবাসহ নুরজাহান খাতুন ও রোকনুজ্জামানকে রোকন খানকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, আটককৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ওই দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।