ঢাকাSunday , 20 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জনের কারাদন্ড

Link Copied!

পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২ জনকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন উপজেলার কাজলাহার গ্রামের বাসিন্দা মো. মিজান ও রিদুল আলী হাওলাদার। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ আদালত পরিচালনা করেন। জানা গেছে, ২ আসামি ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিল। এ সময় মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মণ্ডল ও নৌপুলিশ সদস্যরা নদীতে টহল দিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ১৫টি ইলিশ মাছ এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে তাদের ইউএনওর কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মণ্ডল বলেন, অভিযানে জব্দ করা মাছ দুঃস্থদের মধ্য বিলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।