ঢাকাSunday , 20 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে ভবনের দেয়াল ধস

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ভবনের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় কবিতা (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোডস্থ আবাসিক একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহত কবিতাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দ্বিতীয় তলার তিনটি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দিয়েছে। কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: মিরন জানান, গ্যাসের চুলা থেকে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ ভালো করে বন্ধ করেনি। সকাল গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটতে পারে।