ঢাকাSaturday , 19 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান

Link Copied!

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ১৯ অক্টোবর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলার বাস স্ট্যান্ড রোডের লিমন স্টোরকে ৩ হাজার টাকা, উত্তর বাজারের সজল স্টোরকে ১ হাজার টাকা, খোকন স্টোরকে ১ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি করার অভিযোগে উত্তর বাজারের মিতালী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।