ঢাকাThursday , 17 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় উল্লাপাড়ায় শাহ সিমেন্টের এসআর নিহত

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শাহ সিমেন্টর এস আর নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১ জন। নিহত নজরুল শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি বাসস্ট্যান্ড এলাকার নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে বাড়ি থেকে তার কর্মস্থল উল্লাপাড়ায় যাওয়ার পথে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের দ্রুতগামী একটি কোচ পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি তেলের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় তেল দোকানের মালিক মোঃ হামজেলা (৫০) গুরুতর আহত হয়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা করা হবে। দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।