ঢাকাThursday , 17 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ২ হাজার কেজি নিষিদ্ধ ভেজাল কীটনাশক ধ্বংস

Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রাম থেকে নিষিদ্ধ ও ভেজাল ২ হাজার কেজি কীটনাশক জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কীটনাশকের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়। তিনি জানান, কৃষি কাজের জন্য নিষিদ্ধ ও ভেজাল ২ হাজার কেজি ডায়াজনিনন ও বাসুডিন মজুদ করে বিক্রি করছিলেন আল মদিনা এন্টারপ্রাইজের মালিক মোঃ আব্দুস সালাম। সালামের গোডাউন থেকে কীটনাশকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, ফসলের জন্য ক্ষতিকর এ কীটনাশকগুলো অনেক আগেই সরকার নিষিদ্ধ করেছে। এছাড়াও কীটনাশকগুলো ভেজাল ছিল যা ক্রয় করে কৃষকরা প্রতারিত হচ্ছিল। ভেজাল কীটনাশকগুলো যশোরের অভয়নগর থেকে সংগ্রহ করেছিল বলে জানান আব্দুস সালাম।