ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিটনের বাড়িতে হামলায় আসামি বুলবুলের দু’ভাই

Link Copied!

Liton brotherরাজশাহী প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে বর্তমান রাজশাহী সিটি করপোরেশন মেয়র (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের দুই ভাইসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানার এসআই মোহাম্মদ রেজাউল করিম বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন। বিস্ফোরক ও বিশেষ আইনে এ মামলা দায়ের করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ নেতা লিটনের বাড়িতে বোমা হামলার ঘটনায় রাসিক মেয়র বুলবুলের দুই ভাই মোস্তাক হোসেন ঝন্টু ও মাইমুল হাসান বাবুসহ ৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর এই ঘটনায় জড়িত ব্যাক্তিদের গ্রেপ্তারে উপশহর এলাকা ও এর আশেপাশে এলাকাগুলোতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
খুব তাড়াতাড়ি মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা করেন।
এর আগে সোমবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর কিছু পরে ককটেল হামলার ঘটনার জের ধরে স্থানীয় বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা রাত ১০টার দিকে একই এলাকায় অবস্থিত রাসিকের বর্তমান মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় ইটপাটকেল ছোড়ে। এ সময় তার নামফলক ও বাড়ির বিভিন্ন জানালার কাঁচ ভাঙচুর করা হয়। এতে মেয়র বুলবুলের শাশুড়ি শাহারা খাতুন আহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের ভাই মোস্তাক হোসেন ঝন্টু ও মাইমুল হাসান বাবুসহ ৩ জনকে আটক থানায় নিয়ে যায়।