ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজমেরী ওসমানের সহযোগী ‘পাগলা হামিদ’ গ্রেফতার

Link Copied!

নারায়নগঞ্জের অপরাধ জগতের ডন খ্যাত আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে (৪৮) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে তাকে ফতুল্লার এনায়েতনগরস্থ চাঁদনী হাউজিং থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত হামিদ প্রধান ফতুল্লার মুসলিমনগরস্থ চাঁদনী হাৎজিংয়ের গফুর প্রধানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত নয়টার দিকে ফতুল্লা মুসলিমনগরস্থ চাঁদনী হাউজিংয়ের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলাসহ অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে।