ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি

Link Copied!

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি না দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে হয়েছে। ( ১৬ অক্টোবর ) বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন, ভাদসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। এ সময় জনপ্রতিনিধিরা উপস্থিত সাংবাদিকদের বলেন, যারা মামলায় পলাতক আছে ও পরিষদে অনুপস্থিত আছে তারা অপসারণ হয়েছে। আর আমরা যারা নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে জনগণের সেবা দিয়ে দিচ্ছি, তাদেরকে অপসারণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।