ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতাল বাড়লো ৪৮ ঘণ্টা

Link Copied!

Bnp-logoনিজস্ব প্রতিবেদক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন ২০ দল তাদের ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়েছে। ৬ জানুয়ারি থেকে অবরোধ চালিয়ে আসা ২০ দল এভাবেই ওই মাসের শেষ দিক থেকে হরতাল দিয়ে আসছে।
মঙ্গলবার বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এ হরতালের কথা জানানো হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সারাদেশে গণমিছিলও করবে এই জোট।
ফেব্রুয়ারি মাস থেকে এভাবে শুক্র ও শনিবার বাদে প্রত্যেকটি দিন হরতাল দিয়ে আসছে ২০ দল।
বিএনপি জোটের এই হরতালের কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভিন্ন মহল থেকে একাধিকবার হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি।
বিএনপি জোটের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে সারাদেশে শতাধিক মানুষের প্রাণ গেছে। এদের বেশিরভাগের মৃত্যু হয়েছে যাত্রীবাহী বাস ও ট্রাকে পেট্রোলবোমা হামলায়। এছাড়া পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধেও নিহত হয়েছেন বেশ কজন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সালাহ উদ্দিন বলেছেন, ‘সংবিধান স্বীকৃত সকল মৌলিক ও মানবাধিকার রক্ষা, ভোটের অধিকার, প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। বিনা ভোটের অবৈধ লুটেরা সরকারকে হটানোর কোনো বিকল্প আজ জনগণের সামনে খোলা নেই।’
‘পুলিশী নির্যাতন ও নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কল্যানে দমন-পীড়ণই এখন পতনোন্মুখ সরকারের একমাত্র অবলম্বন। কতিপয় দলকানা গণমাধ্যমের অপপ্রচার ও ১৪ দলীয় আওয়ামী গলাবাজী শেষ বিচারে ক্ষমতায় টিকে থাকার নিস্ফল ব্যাকুলতায় পর্যবসিত হবে শিগগিরই।’
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বুলবুলের বাসায় হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে সালাহ উদ্দিন আরো বলেছেন, ‘এই হামলার অজুহাত সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ নেতা সাবেক মেয়রের বাসায় ককটেল হামলা পরিচালিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে।’
বিবৃতিতে সরকারের উদ্দেশে বলা হয়, ‘দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা বন্ধ করুন, অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন। দেশ ও জাতিকে চরম অনিশ্চয়তা থেকে রক্ষা করে নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা নিন। অন্যথায় দেশে উগ্রপন্থা ও অগণতান্ত্রিক পন্থার উদয় হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’