ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

Link Copied!

সরকার পতনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সহিংসতা ও বিস্ফোরকের ৩ মামলায় বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র‍্যাবের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান। কিন্তু, ওই ভোটে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন পাইকগাছা কয়রা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য হিসেবে ভোটবিহীন নির্বাচনে তিনি নির্বাচিত হন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ দলের প্রভাবশালী নেতারা গা ঢাকা দেন, অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যান।