যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মী সভা উপলক্ষ্যে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে জেলা যুবদলের দলীয় কার্যালয় ( নূর মসজিদ মোড়ে) অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ। আগামী ১৬ অক্টোবর বিকেলে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুবদল নেতা জাকারিয়া মিলন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, মল্লিক জিয়াউল হক, আবুল হাসান, মহিদুল ইসলাম, মুরাদ চৌধুরী, ডাকুয়া অলিউর রহমান, সুমন পাইক, আল আমিন খান, আলমগীর কবির বাচ্চু, মোল্লা মাসুদ আলমসহ জেলার ১২ টি ইউনিটের যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ।

