ঢাকাMonday , 14 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

Link Copied!

পিরোজপুরে ২০১২ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত রেজাউল করিম খান নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল র‍্যাব-৮। গ্রেফতারকৃত রেজাউল পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে। রোববার রাত সাড়ে ১১ দিকে র‍্যাব-৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জামাল উদ্দিন এবং সহকারী পরিচালক অমিত হাসানের নেতৃত্বাধীন একটি টিম রেজাউলকে পিরোজপুর শহরের শেখপাড়ায় তার বাবার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। এরপর তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান জানান, গ্রেফতারকৃতকে সোমবার আদালতে পাঠানো হবে। ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল এবং সহযোগিরা তার‌ই আপন ফুফাতো ভাই ফিরোজ মাঝিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। রেজাউলের কাছে ফিরোজের বোনকে বিয়ে দিতে না চাওয়ার জেরে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই ঘটনায় ফিরোজকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫-৭ জনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান ফিরোজসহ আরও ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ফিরোজের মা রেকসোনাসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। তবে মামলার রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিল রেজাউল।