ঢাকাMonday , 14 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় চালককে হত্যা করে মিশুক ছিনতাই

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আব্দুল হাই বাচ্চু নামে এক চালককে হত্যা করে ব্যাটারী চালিত মিশুক ছিনতাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক এবং ছিনতাই হওয়া মিশুক উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল হাই বাচ্চু উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দুুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও পূর্ব দেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি। নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, রবিবার বিকেলে তার স্বামী আব্দুল হাই বাচ্চু কাজে বের হয়েছিল। রাত ১০টার দিকে জানতে পারেন মধুপুর কবরস্থানে পাশের একটি ডোবায় তার স্বামীর মৃতদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেঁচিয়ে ও দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করার পর মৃতদেহ ডোবার ভেতর ফেলে রাখা হয়েছিল। রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে উপজেলার পুর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত মিশুক উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে রাতেই মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।