কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৯ অক্টোবর সন্তোষপুর ইউনিয়নস্থ মফিজমোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালে সন্দেহভাজন একটি ট্রলিকে থামানোর সিগনাল দিলে ট্রলির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যায়। পরবর্তীতে চেক পোস্টে নিয়োজিত পুলিশ টিম উক্ত ট্রলিটি তল্লাশি করে পেছনের বডিতে ছোট বড় বিভিন্ন আকৃতির ৬টি পোটলায় মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রলি জব্দ করে। অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি অভিযানে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউপির সুখেরবাতি কারীপাড়া এলাকা থেকে মাদক কারবারি মোঃ আব্দুল মান্নান মন্ডলের নিজ বসতবাড়ি থেকে ৯৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে রৌমারী থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ২৪ কেজি গাঁজা ও রৌমারীতে ৯৮০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই থাকবে আপনাদের পাশে।

