বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা কর্মীরা।১০ অক্টোবর দুপুরে উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফা ব্যাংকের নিচতলায় উপজেলা প্রেসক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা প্রমূখ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ বিএসসি, বিএনপি নেতা খলিলুর রহমান, নুরুল ইসলাম ও ছাত্রদল নেতা সোয়েব শরীফ, সাংবাদিক নবীন আবু নাঈম, শাহিন হাওলাদার।অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বলেন আমরা শহীদ জিয়ার সৈনিক। তারেক জিয়ার আদর্শের রাজনীতির সাথে জড়িত। দলের মধ্যে যারা বিভাজন তৈরি করে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। বিশেষ অতিথি ফারজানা জাহান নিপা বলেন, তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজি ও দখলবাজি করে যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবে বিএনপিতে তাদের কোন স্থান নেই। শরণখোলা মোড়েলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের গভীর বন্ধন ও ঐক্য সৃষ্টি করতে হবে। যাদের যোগ্যতা আছে, রাজনৈতিক পরিচয় আছে, তাদেরকে নির্বাচনে সুযোগ দেবেন এমন প্রত্যাশা করেন তিনি। যারা ফ্যাসিবাদী সরকারের সাথে আঁতাত করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেছে, পুলিশ দিয়ে হয়রানি করেছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাগেরহাট জেলা কমিটির নেতৃবৃন্দকে আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা দলের মধ্যে এমন কোন কাজ করব না যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

