ঢাকাWednesday , 9 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ করা ভারতীয় তরুণ গ্রেপ্তার, পরে কারাগারে

Link Copied!

মিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করা ভারতীয় এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে ওই তরুণ দাবি করেছেন, তিনি কাজের সন্ধানে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছেন।

ভারতীয় ওই তরুণের নাম মো. আরিফুল ইসলাম (২১)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার বাসিন্দা মৃত মোসলেম মিয়ার ছেলে।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনে শংকুচাইল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। এ সময় এক সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৬৩/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ওই তরুণকে আটক করা হয়। তাঁর সঙ্গে ভারতের কোনো পাসপোর্ট ছিল না। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ওই তরুণ দাবি করেছেন, তিনি কাজের সন্ধানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।

আজ বুধবার দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, এ ঘটনায় ভারতীয় তরুণের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে বিজিবি। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে তাঁকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠান।