ঢাকাTuesday , 8 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি আব্দুল হান্নানকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ৷ গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হান্নান (৪০) উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে৷ সোমবার ৭ আগস্ট জেলার পাঁচবিবি কয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান জেলা পুলিশ সুপার৷ তিনি জানান, গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান ২০০৯ সালের জয়পুরহাট পাঁচবিবি থানায় দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি মামলা দায়েরের পর থেকেই জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত আব্দুল হান্নানকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে৷