ঢাকাMonday , 7 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পানিতে ডুবে সিয়াম নামে ১ শিশুর মৃত্যু

Link Copied!

কুড়িগ্রাম সদর উপজেলায় পানিতে ডুবে সিয়াম নামের ২ বছর বয়সী ১ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর ) সকাল ৯টায় সদর উপজেলার ২ নং হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বুড়িরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম অত্র এলাকার বেলাল ড্রাইভারের ছেলে। জানা গেছে, রবিবার সকালে শিশু সিয়াম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। ২ নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে বাড়ির পিছনে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।