লাইফস্টাইল ডেস্ক : সুস্বাদু খাবারে জিভ জুড়ায় কিন্তু দৃষ্টি জুড়ায় নান্দনিক চেহারায়। পছন্দের এমন খাবার পরিবেশন হলে প্রিয় মানুষের মনে ঢোকার পথটি হয়ে যায় একদম সহজ। কারণ মানুষের মনে প্রবেশের দরজা নাকি তার পেট। প্রিয় মানুষের মন কাড়তে আসুন শিখে নেয়া যাক, রসে টই-টুম্বুর দৃষ্টি নন্দন হৃদয়হরণ পিঠার সহজ রেসিপি।
যা যা লাগবে
আতপ চালের গুড়া ২৫০ গ্রাম, আটা ১০০ গ্রাম, নারকেল কোরা ১ কাপ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্যে পরিমানমতো, এলাচ ও দারুচিনি সামান্য টি, সিরা করার জন্যে ২ কাপ চিনি, গরম পানি পরিমান মতো।
যেভাবে করবেন
চালের গুড়া, আটা, লবণ, নারকেল কোরা, এক টেবিল চামচ তেল ও সামান্য পানি দিয়ে সব উপরকণ ভালোকরে মেখে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। এবার রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। রুটিটি চিকোন করে ভাজ করতে হবে। লম্বা আকার ধারণ করা গোল রুটিটি ভাঁজ করে হৃদয় আকার দিতে হবে। সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে ডুবো তেলে বাদামী করে ভেজে তুলতে হবে। ভাজা পিঠাগুলো পানি, চিনি, এলাচ ও দারুচিনির সিরায় ডুবিয়ে রাখুন আধা ঘণ্টা। ঠাণ্ডা হলে রসে ডুবু ডুবু হৃদয় হরণ পিঠা পরিবেশন করুন।

