বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী সোনারগাঁও থানা সাদিপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার আওয়ামীলীগ নেতা কালামকে সাদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বানাতে বিএনপি নেতাদের দৌড় ঝাপ। সরেজমিনে গিয়ে জানা যায়, আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে বিনা ভোটের মেম্বার কালাম একজন চিহ্নিত বালু ব্যবসায়ী ও অবৈধ জমিজমার সিন্ডিকেট ব্যবসায়ী, বিগত আওয়ামী লীগের আমলে দলের পাওয়ার কাছে লাগিয়ে এলাকায় অবৈধ জমিজমার সিন্ডিকেট গড়ে তুলে অল্প কিছু দিনে কোটিপতি বুনে যান, গত ৫ আগষ্টের আগে দলের নির্দেশ মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি বাঁধা ও হামলা করেন। ৫ আগষ্টের পর বিএনপির নামধারী কিছু কুচক্রী মহল মোটা অংকের টাকার বিনিময়ে চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা কালাম মেম্বারকে সাদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বানাতে দৌড় ঝাপ করেন। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতা কালাম মেম্বারের বিরুদ্ধে সোনারগাঁও উপজেলায় মানববন্ধন ও সোনারগাঁও উপজেলা ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান করে। কিছু দিন কার্যক্রম স্থগিত থাকলেও আবার মাথা চাড়া দিয়ে উঠে একটি চক্র। আওয়ামিলীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী কালাম মেম্বারকে প্যানেল চেয়ারম্যান বানাতে উঠে পড়ে লেগেছে। এ ব্যাপারে বিএনপির কয়েকজন নেতার সাথে কথা হলে তারা জানায়, কালাম মেম্বার আওয়ামী লীগ নেতা, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলাকারী, এমন একজন চিহৃিত সন্ত্রাসী হামলাকারী কখনোই জনগনের সেবক হতে পারে না। যারা আওয়ামী লীগ নেতাকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান বানাতে চাচ্ছে, তারা বিএনপির কেউ না, তারা দালাল, বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপিকে কলুষিত করাই তাদের লক্ষ্য। এ ব্যাপারে আমরা অবগত আছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আওয়ামী অনুপ্রবেশকারীদের পক্ষে নিবে, তাদের দল থেকে বহিস্কৃত করা হবে।

