ঢাকাSunday , 6 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ চাঁদাবাজ আটক

Link Copied!

সাতক্ষীরায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজির সময় দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান ও নগদ প্রায় ৪ হাজার টাকাসহ ৩ জন চাঁদাবাজ আটক হয়েছে। এ ব্যাপারে ভুক্তভুগী মো. আব্দুল অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় একটি এজহার দায়ের করেছেন। শনিবার (৫ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের উত্তর রাজরবাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে রেজাউল ইসলাম খোকন, মৃত কাসেম উদ্দীনের ছেলে আলী ও মৃত খাইরুল ইসলাম সরদারের ছেলে সাইফুল ইসলাম ওরফে ক্রস সাইফুল। সাতক্ষীরা থানা পুলিশ সূত্র জানায়, শহরের সরকার পাড়ায় মৃত শেখ মমিন উদ্দীনের বাড়ীর ভাড়াটিয়া সাতক্ষীরার শ্যামনগর আব্দুল অহিদ সরদারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করায় তারা জোর করে ধরে সাইফুলের মুদি দোকানের সামনে নিয়ে আসে। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, পিস্তল, চাকু দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় তার কাছ থেকে বাসাবাড়ির চাবি এবং কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। আর বাকি টাকা সন্ধ্যার মধ্যে দেওয়ার জন্য তাকে হুমকি দেয়। সে সাতক্ষীরায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ করে। পরে রাত ৮ টায় দিকে অবশিষ্ট ৪ লক্ষ ৯৮ হাজার টাকা নেওয়ার জন্য মোবাইল ফোনে সাইফুলের দোকানে আসতে বলে। এ সময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা রেজাউল ইসলাম খোকন, মোহাম্মাদ আলী ও সাইফুল ইসলাম ওরফে ক্রস সাইফুলকে আটক করে।যৌথ বাহিনী এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮ শত ৯০ টাকা ও দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।