ঢাকাSunday , 6 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৩৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

Link Copied!

কক্সবাজারে রামুর মরিচ্যা চেকপোস্টে সাড়ে ৩৬ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে বিজিবি। মাদকপাচারকারী অভিযোগে মামলা করে তাদেরকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আরিফ এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরু মিয়ার ছেলে ইসমাঈল হোসেন।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ দিক থেকে যানবাহন যোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবির সদস্যরা। এক পর্যায়ে সন্দেহজনক একটি ট্রাক সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তল্লাশি করে গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে বিশেষ কৌঁশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৩৬ হাজার ৫০০ ইয়াবা। এ সময় গাড়িতে থাকা চালকসহ দুজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে।