ঢাকাSaturday , 5 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়াজেদ গ্রেপ্তার

Link Copied!

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে করা মামলায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍‍্যাব)। শনিবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উদয়পুরের নওয়ানা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট র‍‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ওয়াজেদ আলী উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আ.লীগের এই নেতা উদয়পুরের নওয়ানা গ্রামের বাসিন্দা। জয়পুরহাট র‍‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল- রাজেক বলেন, জয়পুরহাটে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যা চেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা মামলায় ওয়াজেদ আলী এজাহার নামীয় আসামী। নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।