ঢাকাSaturday , 5 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে শুটারগান ও গুলি উদ্ধার

Link Copied!

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ অক্টোবর) ভোরে তলুইগাছা সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেন। আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে ভোর পাঁচটায় আভিযানিক দল তাদের সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করলে তারা অস্ত্র ও গোলাবারুদ ফেলে অন্ধকারে ঘন বন দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক।