ঢাকাFriday , 4 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটে নেতৃত্বে নগরীতে উচ্ছেদ অভিযান

খুলনা ব্যুরো
October 4, 2024 12:00 am
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাথে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নগরীর যশোর রোডে ফুটপথ দখল করে হোটেল ব্যবসা পরিচালনার দায়ে আজিজ হোটেলের স্বত্বাধিকারী আব্দুল আজিজকে ১ হাজার টাকা এবং হাজী মহসীন রোডে পরিবেশ দূষণ ও ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে হাঁস-মুরগী ও পোল্ট্রি ফিড বিক্রেতা তাহমিদ পোল্ট্রির স্বত্বাধিকারী মো: আব্দুল্লাহ শেখকে ৪ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া নগরীর যশোর রোড, মোস্তা গাউসুল হক রোড, হাজী মহসীন রোড, মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড, কে রোড, রূপসা ঘাট, নতুন বাজার ও বড় বাজার এলাকার ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ সম্পত্তি শাখার কর্মচারীগণ অভিযানে অংশগ্রহণ করেন এবং কেএমপির পুলিশ সদস্যগণ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।