ঢাকাThursday , 3 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার মামলায় আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সারাদেশে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ নোয়াখালীর একটি দল সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতের দিকে আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে আলাইয়ারপুর ইউনিয়নেপরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন পাটোয়ারীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।