ঢাকাThursday , 3 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ জন আটক

Link Copied!

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের (সাদ্দাম শফি) ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এম আজিজুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদের আজ ভোরে আটক করে যৌথবাহিনী। বাবুল শরিফ ২০ জনের নামে এই মামলা করেন।’ এ মামলায় তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।