ঢাকাThursday , 3 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩ বছরেও পাননি দুর্ঘটনার ক্ষতিপূরণ, দুর্বিষহ জীবন ঢাকা কলেজ শিক্ষার্থীর

Link Copied!

২০১১ সালে প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর ছেলে কাশিফ রেজা চৌধুরীর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন সাকিন। এরপর শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি। এ ঘটনায় জামিলুর রেজা চৌধুরী তাকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘ ১৩ বছরেও তা পাননি বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি পূর্ণ ক্ষতিপূরণ, কাশিফ রেজা চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা, চিকিৎসাসহ তার পুনর্বাসন এবং সড়কে নিরাপত্তার দাবি জানিয়েছেন। সাকিন বলেন, ২০১৩ সালের ২৬শে এপ্রিল আমি ফুটপাতে হাঁটছিলাম। কাশিফ রেজা চৌধুরীর বেপরোয়া গাড়ি আমার শরীরে আঘাত করলে আমি ফুটপাতে আছড়ে পড়ি। গাড়ি টেনে নিয়ে আমাকে পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ি। আঘাতের কারণে আমার শরীরের বাঁ পাশ অচল হয়ে যায়। আমি ঠিকমতো হাঁটতে পারি না। মাঝেমধ্যে আমার সারা শরীর কাঁপুনি দেয়। তিনি আরও বলেন, এ ঘটনার পর জামিলুর রেজা চৌধুরী আমাকে চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু এসব প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেননি। তিনি শুধু আমাকে হাসপাতালের কয়েক দিনের বিল দিয়েছেন এবং একটি ব্যায়ামের সাইকেল কিনে দিয়েছেন। তিনি আরও বলেন, আমার বাবা থানায় মামলা করতে গেলে বলা হয়, সবকিছু শেষ করে দেওয়া হবে। ১৩ বছর পেরিয়ে গেল, আজও আমি ন্যায়বিচার পাইনি। আমার মতো আরও অনেকে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন, আমরা ন্যায়বিচার চাই।’